December 23, 2018
ভাঙার গান কাজী নজরুল ইসলাম 'ভাঙার গান' ১৩৩১ শ্রাবণে গ্রন্থাকারে প্রকাশিত হয়। তৎকালীন বঙ্গীয় সরকার গ্রন্থখানি বাজেয়াফত করেন। 'ভাঙ...
Bhangar Gaan by Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
8
10
99
ভাঙার গান
কাজী নজরুল ইসলাম
'ভাঙার গান' ১৩৩১ শ্রাবণে গ্রন্থাকারে প্রকাশিত হয়। তৎকালীন বঙ্গীয় সরকার গ্রন্থখানি বাজেয়াফত করেন।
'ভাঙার গান' শীর্ষক গানটি সম্বন্ধে জনাব মুজ্জফর আহমদ লিখিয়াছেন :
| | "আমার সামনেই দাশ-পরিবারের শ্রীকুমাররঞ্জন দাশ 'বাঙ্গলার কথার জন্যে একটি কবিতা চাইতে এসেছিলেন। শ্রীযুক্তা বাসন্তী দেবী তাঁকে কবিতার জন্যে পাঠিয়েছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ তখন জেলে।... অন্য দিকে মুখ ফিরিয়ে নজরুল তখনই কবিতা লেখা শুরু ক'রে দিল। সুকুমাররঞ্জন আর আমি আস্তে আস্তে কথা বলতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে নজরুল আমাদের দিকে মুখ ফিরিয়ে তার সেই মুহূর্তে রচিত কবিতাটি আমাদের পড়ে শোনাতে লাগল।...নজরুল 'ভাঙার গান' লিখেছিল ১৯২১ সালের ডিসেম্বর মাসের কোনো এক তারিখে। 'ভাঙার গান' বাঙ্গালার কথা'য় ছাপা হয়েছিল।" |
December 23, 2018
বাসন্তিকা কাজী নজরুল ইসলাম বাসন্তিকা একাঙ্ক নাটিকা কুশীলব (পুরু...
Basantika by Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
8
10
99
বাসন্তিকা
কাজী নজরুল ইসলাম
বাসন্তিকা
একাঙ্ক নাটিকা
কুশীলব
(পুরুষ)
ফাল্গুনী হৃদয়-রাজ্যের রাজা
দখিন হাওয়া ওই মন্ত্রী
কোকিল ওই দূত
পঞ্চশর ওই সেনাপতি
ভ্রমর, মৌমাছি, প্রজাপতি দোয়েল শ্যামা… বৈতালিক দল।
(নারী)
বাসন্তিকা ফুলের দেশের রানি
চৈতালি রানির প্রিয় সহচরী
December 23, 2018
বাদল বরিষণে কাজী নজরুল ইসলাম ব্যাথার দান কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্পগ্রন্থ। ১৯২২ খৃষ্টাব্দে প্রথম প্রকাশিত হওয়া এই গ্রন্থে মোট ৬টি...
Badol Borishone by Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
8
10
99
বাদল বরিষণে
কাজী নজরুল ইসলাম
ব্যাথার দান কাজী নজরুল ইসলাম
রচিত একটি গল্পগ্রন্থ। ১৯২২ খৃষ্টাব্দে প্রথম প্রকাশিত হওয়া এই গ্রন্থে মোট ৬টি গল্প আছে। এটি নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ। এই গ্রন্থের গল্পগুলোর ভাষা আবেগাশ্রয়ী, বক্তব্য নরনারীর প্রেমকেন্দ্রিক।
ব্যাথার দান
হেনা
বাদল বরিষণে
ঘুমের ঘোরে
অতৃপ্ত কামনা
রাজ-বন্দীর চিঠি
December 23, 2018
বাঁধন হারা কাজী নজরুল ইসলাম বাঁধন হারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্রোপন্যাস । বাঁধন হারা নজরুল রচিত প্রথম উপন্যা...
Badhan Hara by Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
8
10
99
বাঁধন হারা
কাজী নজরুল ইসলাম
বাঁধন হারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্রোপন্যাস। বাঁধন হারা নজরুল রচিত প্রথম উপন্যাস। করাচিতে থাকাকালীন তিনি 'বাঁধন হারা' উপন্যাস রচনা শুরু করেন। মোসলেম ভারত পত্রিকায় বাঁধন হারা-র প্রথম কিস্তি এবং ১৯২১ সালে (১৩২৭ বঙ্গাব্দ) ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। ১৯২৭ সালে জুন মাসে (শ্রাবণ, ১৩৩৪ বঙ্গাব্দ) এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়।
নুরু মাহবুবা একে অন্যকে পছন্দ করে এবং তাদের বিয়ে তোড়জোড় শুরু হয়। এই সময়ে নুরু বাড়ি থেকে পালিয়ে গিয়ে সেনাবাহিনীতে যোগদান করে। নুরুর সেনাবাহিনীতে যোগদানের পিছনে দেশ ও জাতিকে রক্ষার কোন তাগিদ ছিল না। মাহবুবা, রাবেয়া ও সাহসিকা বাল্যসখী ও তাদের মধ্যে পত্র যোগাযোগ হয়। সাহসিকা তার নামের মতই সাহসী ও প্রতিবাদী। চিরকুমারী সাহসিকা নারীদের উপর অন্যায়ের প্রতিবাদ করে।
December 20, 2018
আলেয়া কাজী নজরুল ইসলাম আলেয়া কাজী নজরুল ইসলাম রচিত দ্বিতীয় নাটক...
Aleya by Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
8
10
99
আলেয়া
কাজী নজরুল ইসলাম
আলেয়া কাজী নজরুল ইসলাম রচিত দ্বিতীয় নাটক। এটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। ত্রিভুজ প্রেম ও তার পরিণয় এই নাটকের প্রধান বিষয়বস্তু। নাটকের কেন্দ্রীয় চরিত্র জয়ন্তীর প্রেমের ব্যাকুলতা, সিদ্ধান্তহীনতা এবং আবেগের তীব্রতা নাটকটিকে ট্র্যাজিক পরিণয়ের দিকে নিয়ে গেছে।রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকের সাথে এর বিষয়বস্তুর মিল থাকলেও নজরুল গল্পের জটিলতা ও নাট্যের তীব্র গতি দিয়ে একে স্বতন্ত্র করে তুলেছেন।
December 20, 2018
অগ্নী-বীণা কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ...
Agni Bina by Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
8
10
99
অগ্নী-বীণা
কাজী নজরুল ইসলাম
অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিস্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে -
‘প্রলয়োল্লাস (কবিতা)’,
‘বিদ্রোহী’,
‘রক্তাম্বর-ধারিণী মা’,
‘আগমণী’,
‘ধূমকেতু’,
কামাল পাশা’,
‘আনোয়ার
‘রণভেরী’,
‘শাত-ইল-আরব’,
খেয়াপারের তরণী’,
কোরবানী’
ও মোহররম’।
এছাড়া গ্রন্থটির সর্বাগ্রে বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ-কে উৎসর্গ করে লেখা একটি উৎসর্গ কবিতাও আছে। ‘অগ্নি-বীণা’ প্রচ্ছদপটের পরিকল্পনা ছিল অবনীন্দ্রনাথ ঠাকুর এবং এঁকেছিলেন তরুণ চিত্রশিল্পী বীরেশ্বর সেন। বইটির তৎকালীন মূল্য ছিল ৩ টাকা। ৭ নং প্রতাপ চ্যাটার্জি লেন থেকে গ্রন্থকার কর্তৃক গ্রন্থটি মুদ্রিত ও প্রকাশিত হয়। প্রাপ্তিস্থান হিসেবে গ্রন্থে লেখা ছিল: 'আর্য পাবলিশিং হাউস, কলেজ স্ট্রিট, মার্কেট (দোতলায়)'। গ্রন্থটি ছাপা হয় মেটকাফ প্রেস, ৭৯ নং বলরাম দে স্ট্রিট, কলিকাতা থেকে। দাম এক টাকা। গ্রন্থটির উৎসর্গ হচ্ছে- “বাঙলার অগ্নিযুগের আদি পুরোহিত সাগ্নিক বীর শ্রীবারীন্দ্রকুমার ঘোষ শ্রীশ্রীচরণারবিন্দেষু”। নিচে লেখা আছে “তোমার অগ্নি-পূজারী -হে- মহিমাম্বিত শিষ্য-কাজী নজরুল ইসলাম”। অরবিন্দ ঘোষের ভ্রাতা বারীন্দ্রকুমার ঘোষ বাংলা তথা ভারতের বিপ্লববাদী আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন। বিপ্লবে বিশ্বাসী নজরুল তাই নিজেকে বারীন্দ্রকুমারের ‘-হে-মহিমান্বিত শিষ্য’ বলে উল্লেখ করে তাঁকেই তাঁর প্রথম কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন।